রাত ১১:৪২ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Shongrami Bangla
১১:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে সন্ধা ০৬ঃ৩০ টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
আলোচনা সভায় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য, ২৫ মার্চ কাল রাত্রে রাজার বাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছে বলেই আজ আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে মাথা উঁচু করে এগিয়ে চলছে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যার যার অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন, আমরা বরিশালকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে