রাত ৮:২৯ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

৬৩৪ ডাকাত গ্রেপ্তার ২০২৩ সালে র‌্যাবের হাতে

Shongrami Bangla
৪:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ২০২৩ সালে ডাকাতির সঙ্গে জড়িত ৬৩৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গনমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে অদ্যাবধি রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেপ্তার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে তিন হাজার ১৬৬ জন ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়। ২০২৩ সালে  উল্লেখযোগ্য অভিযান  গত ২০২৩ সালের ১ জানুয়ারি র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল রাজধানীর আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ (২৩) ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। ২০২৩ সালের ১৬ মার্চ র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার চর বাউসিয়া এলাকা হতে ডাকাতিকালীন সময়ে দুর্ধর্ষ মহাসড়ক ডাকাত চক্রের দলনেতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

২০২৩ সালের ৮ এপ্রিল র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল ফৌজদারহাট কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ১০ জন ডাকাতকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র।এছাড়া ২০২৩ সালের ৯ আগস্ট র‌্যাব-২ এর অভিযানিক রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সব সময়ের মতো এবছরও রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খন্দকার মঈন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে