দুপুর ১২:০৬ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

রাতভর তরুণীকে ধর্ষণ, সকাল হতেই পালিয়ে গেল যুবক, ঢাকাগামী লঞ্চের কেবিনে।

Shongrami Bangla
৩:২০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২১

বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের কেবিনে এক তরুণীকে রাতভর ধর্ষণ করে মাইদুল ওরফে মাসুম নামের এক যুবক। মেহেন্দিগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের পাশাপাশি বাসিন্দা মাসুম ও তরুণী গত শনিবার রাতে রাজহংস-১০ লঞ্চে করে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। তরুণী লঞ্চের ডেকে থাকায় মাসুম তাকে গভীর রাতে ডেকে কেবিনে নিয়ে যায়। এবং সেখানে তাকে প্রথমে বিয়ে ও পরে নির্মাণাধীন বিল্ডিং তার নামে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাজি না হওয়ায় একপর্যায়ে জবরদস্তি শুরু করে। পরে সারা রাত এক সাথে কাটিয়ে সোমবার সকালে তরুণীকে ঢাকার টার্মিনালে ফেলে যুবক মাসুম পালিয়ে যায়। তরুণী ওই দিন এলাকায় ফিরে স্থানীয় খলিল হাওলাদারের ছেলে মাসুমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।অভিযোগে তরুণী জানিয়েছেন, বড় বোন তাকে হিজলা থেকে রাজহংস-১০ লঞ্চে তুলে দেন। ওই দিন একই এলাকার মাসুমও ঢাকায় যাচ্ছিলেন। তখন মাসুমকে দেখতে পেয়ে বড় বোন তাকে খেয়াল রাখতে বলেন। কিন্তু লঞ্চ ছাড়ার পরে গভীর রাতে মাসুম এসে তরুণীকে বিছানাসহ কেবিনে নিয়ে যায়। এবং রাতে আলাপচারিতার একপর্যায়ে তরুণীকে মাসুম বিবাহ করাসহ তার নামে অর্ধনির্মিত ভবন লিখে দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু এতে তরুণী সম্মত না হলে একপর্যায়ে জবরদস্তি শুরু করে। এবং ওই রাতে কয়েক দফা তরুণীকে লঞ্চের কেবিনে মাসুম ধর্ষণ করে। পরে তরুণী কান্নাকাটি করলে তাকে গ্রামে গিয়ে বিয়ে করার ফের প্রস্তাব দিলেও সোমবার সকালে লঞ্চটি ঢাকায় পৌছালে মাসুম লাপাত্ত হয়ে যায়।তরুণীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার তরুণী গ্রামে ফিরে আসে এবং সোমবার থানা একটি অভিযোগ করেন।তরুণী অভিযোগে আরও উল্লেখ করেন, গ্রামে ফিরে মাইদুলের বাসায় গিয়ে তার বাবা খলিল হাওলাদারকে বিষয়টি অবহিত করলে তিনি সব শুনে চুপ থাকতে বলেন এবং ধর্ষণের সাজা হিসেবে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাড়িয়ে দেন।কাজীরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভুক্তভোগী অভিযোগ করেছেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মাইদুল স্থানীয় সংবাদকর্মীদের মুঠোফোনে জানিয়েছেন, সেই রাতে তরুণী তার কেবিনে থাকলেও আলাপচারিতা ব্যতিত কিছু হয়নি।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে