বিকাল ৩:৫৫ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত

Shongrami Bangla
১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাখাটির বাইরে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। সংখ্যাটি আসলেই সঠিক কি না তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ডাকাতরা ভেতরে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রেখেছে। বিষয়গুলো এখনও স্প্যাসিফিক করে বলা যাচ্ছে না।

কিছুক্ষণের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব, সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে