; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস

জুলাই গণহত্যার বিচারের রূপরেখা ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের ২০ ফেব্রুয়ারির মধ্যে

Shongrami Bangla
1:05 pm, February 2, 2025

২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারের রূপরেখা ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে রূপরেখা ঘোষণা না করলে জুলাই গণ–অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ২১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বেশ কয়েকটি দাবিতে আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শিক্ষা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানায় তারা।

এর আগে আজ বেলা দুইটা থেকেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। বেলা আড়াইটার দিকে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে তাঁরা চার দফা দাবি জানান।

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা ও ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে, সব ধরনের সামাজিক অনুষ্ঠানে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা, চট্টগ্রামে নৌবাহিনীর যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে ও প্রতিবাদী ছাত্র-জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা এবং যেসব আমলা ও সামরিক কর্মকর্তা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে, অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশ শেষে বেলা পৌনে তিনটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষা চত্বরে গেলে পুলিশ বিক্ষোভাকারীদের বাধা দেয়। পরে সেখানে তাঁরা সাড়ে তিনটা পর্যন্ত অবস্থান নিয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারের রূপরেখা ঘোষণার আলটিমেটাম দেন। আধা ঘণ্টার মতো সেখানে অবস্থান নিয়ে তাঁরা স্থান ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে