ভোর ৫:৪৪ ; শনিবার ; ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

৫০ কোটি টাকা বরাদ্দ বরিশাল স্টেডিয়ামকে

Shongrami Bangla
৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রথম ধাপে পাঁচটি প্যাকেজের কাজ শুরুও হয়েছে। পুরো কাজ শেষ হলে এ স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলাধুলা বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে পারবে। এর মধ্য দিয়ে বরিশাল বিভাগে আন্তর্জাতিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামকে আধুনিকায়নে সংশ্লিষ্টরা জানান, অর্ধশত কোটি টাকার এই প্রকল্পে আমূল পরিবর্তন আসবে ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে। সে সাথে সুইমিং পুলের সঙ্কটও নিরসন হবে। আর এতে দক্ষিণাঞ্চলে ক্রিকেট খেলার অবকাঠামোতেও আমূল পরিবর্তন ঘটবে। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানসম্মত ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, গ্যালারিতে চেয়ার সিটিং ও আচ্ছাদন নির্মাণ, জিমনেসিয়াম, ইনডোর নেট প্র্যাকটিসের যাবতীয় সুযোগ সুবিধা স্থাপন, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, প্লেয়ার্স ড্রেসিং রুম, ডরমেটরি তৈরি, ফ্লাড লাইট, গার্ডেনিংসহ একাধিক উন্নয়নকাজ করা হবে। তবে, প্রথম ধাপে পাঁচ প্যাকেজে প্যাভিলিয়ন ভবন ও মিডিয়া ভবন, চাপকলসহ ডরমেটরি নির্মাণ, ইনডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, আন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন দেয়ার কাজ শুরু হয়েছে।বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন আলো সংগ্রামী বাংলাকেজানান, বরিশালে আন্তর্জাতিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। ঢাকার সাথে সাথে এখানেও সিলেট-রাজশাহীর মতো আন্তর্জাতিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। শুধু একটি স্টেডিয়াম নয়, এর সাথে ইনডোর স্টেডিয়াম, আউটডোর আরেকটি ভেনু ছাড়াও লাইটিং ও সুইমিং পুল চালু হতে যাচ্ছে, যা বরিশালে কোনো দিনই চালু ছিল না।প্রকল্প পরিচালক মো: শাহ আলম সরদার জানান, আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং জেলা সুইমিংপুলের উন্নয়ন প্রকল্পটি ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হতে একটু বিলম্ব হবে। কোভিডের কারণে নির্ধারিত সময়ে এটি শুরু করা যায়নি। তবে, এটি দ্রুত করার এখন চেষ্টা চলছে।বরিশাল সফরকালে প্রকল্প প্রকৌশলী শিবু লাল খাসকেল জানান, সাধারণত আন্তর্জাতিক মানে মাঠ তৈরি করতে হলে চারিদিকে ৪৫০ ফিট মাঠ দরকার এখানে তা ৪৮০ ফিট, অনেক ক্ষেত্রে তার থেকেও বেশি রয়েছে। এ ছাড়া স্প্রিং ল্যাব সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদনের কার্যক্রম চলছে।এ বিষয়ে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ শামীম জানান, বরিশালে অবকাঠামো উন্নয়ন সূচনায় প্রভাব পড়বে। এর ফলে গতি বাড়বে খেলাধুলায়।বরিশালের জেলা প্রশাসক মো: জসীম উদ্দীন হায়দার জানান, সুইমিং পুলটির জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হলেও এটি সংস্কার করে তেমন লাভ নেই বলছেন সংশ্লিষ্টরা। তাই নতুন করে নির্মাণ করতে হবে। এই কারণে হয়তো এর ডিপিপি চেঞ্জ হলে সময়সীমা ও খরচ দুটোই বাড়বে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে