রাত ৯:০৪ ; শুক্রবার ; ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

মোবাইল কোর্টের অভিযান বানারীপাড়ায় লকডাউন কার্যকরে মাঠে ইউএনও-এসিল্যান্ড ।

Shongrami Bangla
৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিশাত শারমিন বিশেষ ভূমিকা রাখছেন। ফলে লকডাউন বাস্তবায়নে প্রথম দিনেই এখানে অনেকটা সফলতা এসেছে। এ দু’ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গতকাল সোমবার দিনভর পৌর শহরের বন্দর বাজার,উত্তরপাড় বাজার ও ফেরী ঘাটে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় নির্দেশ অমান্যকারী ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টে ৮ জনের কাছ থেকে ৩ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রীর মজুদ কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তাও মনিটরিং করা হয়। এসময় বানারীপাড়া থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনায় তাদের সহায়তা করেন। মোবাইল কোর্টের অভিযানের ফলে লকডাউন বাস্তবায়নে সফলতা পরিলক্ষিত হয়েছে। লকডাউন শতভাগ কার্যকরের জন্য কঠোরতর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে বলেন, করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলা উচিৎ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, লাইভ ভিডিও, শিরোনাম, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে