রাত ১০:০০ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদ করলেন ট্রাম্প

৬:৫৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সঙ্গে আমেরিকা সব সম্পর্ক শেষ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩০ মে) হোয়াইট হাউজে এক বিবৃতিতে তিনি একথা জানান।

তিনি বলেন, আজকে আমরা ডব্লিউএইচওর সঙ্গে আমাদের সব সম্পর্কের ইতি টানছি এবং ওই তহবিল অন্যান্য বৈশ্বিক জনস্বাস্থ্য খাতে দান করা হবে।

চীনকে বৈশ্বিক মহামারির জন্য দায়ী করে ট্রাম্প বলেন, পুরো বিশ্ব এখন চীন সরকারের কুকর্মের জন্য ভুগছে। চীন ডব্লিউএইচওর ওপর চাপ প্রয়োগ করে বিশ্বকে ভুল পথে পরিচালিত করছে বলেও তিনি অভিযোগ করেন।

ট্রাম্প যোগ করেন, অসংখ্য মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং পুরো বিশ্বের অর্থনীতি চরম দুর্ভোগের মুখে পড়েছে।

করোনাভাইরাসের প্রকোপের পর থেকেই তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানাভাবে দায়ী করছিলেন। গত এপ্রিলে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ দেওয়া বন্ধ করার কথা বলেছিলেন। আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সব চেয়ে বেশি অর্থ দেয়।

এরও আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, সংস্থাটি সময়মতো করোনা সংক্রান্ত তথ্য দিয়ে আমেরকিাকে সাহায্য করেনি। বরং ভুল পরামর্শ দিয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি চীনকে বেশি সাহায্য করছে বলেও অভিযোগ করেছিলেন ট্রাম্প। উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছিলেন, এটা রাজনীতি করার সময় নয়। চীনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ, সেখান থেকেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল। ফলে ভাইরাসটির প্রকৃতি বুঝতে সেখানে গিয়ে পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

মার্কিন প্রেসিডেন্ট যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে সম্পর্কের ইতি টানলেন, তখন তার দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৩০৮ জন ছাড়িয়েছে। শুক্রবারও মৃত্যু হয়েছে ৯৭৮ জনের। আর আক্রান্তের সংখ্যা প্রায় আঠারো লাখ। যা অন্য যেকোনো দেশের তুলনায় অন্তত কয়েক গুণ বেশি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে