সকাল ১০:৩২ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪

৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে

Shongrami Bangla
৬:৫৯ পূর্বাহ্ণ, মে ২, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সাথে ঝামেলার জেরে জার্মানি থেকে পাঁচ হাজার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সাথে ঝামেলার জেরে জার্মানি থেকে পাঁচ হাজার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের কাজ শেষ করা হবে।

মূলত চ্যান্সেলর মের্ৎসের এক মন্তব্যে কারণে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মের্ৎস সম্প্রতি বলেছিলেন যে, ইরানের কূটনীতিকদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার অপদস্ত হচ্ছে এবং তেহরানের সাথে দরকষাকষিতে ওয়াশিংটনের আসলে কোনো সঠিক পরিকল্পনাই নেই।

এই কথার জবাবে ট্রাম্প বলেছেন যে, তিনি নিজের দেশ চালাতেই হিমশিম খাচ্ছেন এবং অভিবাসন ও জ্বালানি সঙ্কটে জার্মানি এখন কোণঠাসা।

ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মতভেদ এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে নামার মার্কিন প্রস্তাবে সাড়া না দেয়ায় ন্যাটোর অন্য মিত্রদের ওপরও চটেছেন ট্রাম্প।

মের্ৎস দাবি করেছিলেন, মার্কিন প্রতিনিধিরা কোনো ফলাফল ছাড়াই বারবার ইসলামাবাদে দৌড়ঝাঁপ করছেন আর এতে পুরো জাতি লজ্জিত হচ্ছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মের্ৎস আসলে কী বলছেন তা তিনি নিজেও জানেন না এবং তার কারণেই জার্মানির অর্থনীতি ধুঁকছে। এমনকি জার্মানির পাশাপাশি ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা মার্কিন অভিযানে শামিল হতে চায় না বা দরকারে সাথে থাকে না, তাদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার কোনো মানে হয় না।

বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার মার্কিন সেনা রয়েছেন এবং এই বিপুলসংখ্যক সেনা সরিয়ে নেয়ার ঘোষণা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অস্থিরতা তৈরি করেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে