; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Shongrami Bangla
12:09 pm, October 25, 2026

মোঃ শাহাদাত হোসেন উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মী কাওসার হাওলাদার(৩৭)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকাবাসী মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাধারণ এলাকাবাসীর পক্ষ থেকে ২৫ অক্টোবর বিকেল ৪টায় সাতলা একতা বাজার প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক
আঃ হক হাওলাদার এর সভাপতিত্বে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, যুবদল নেতা মোঃ রাশেদ আমিন হাওলাদার, নিহতের মেজো ভাই মোস্তফা হাওলাদার, সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য এনামুল হাওলাদার

এসময় উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, নিহতের স্ত্রী সাগরি বেগম(৩০), মেয়ে ফাতেমা(১৪), নুসরাত(১০), তায়েবা(৭) ছেলে আবু হুরায়রা(৪)।

এছাড়াও মানববন্ধনে নারী-পুরুষ হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। ২৩ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তের পশ্চিম সাতলা এলাকায় দলবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাওসার হাওলাদার এবং রাশেদ আমিনের ওপর হামলা চালায়। জীবন বাঁচাতে তারা পাশের একটি ঘরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এদিকে হত্যাকাণ্ডের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু দক্ষিণ থানার টোল প্লাজা এলাকা থেকে ৯ জন আসামিকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যাকান্ডে জড়িত সব সন্ত্রাসীকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

পুলিশ যদি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটন এবং এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতার না করে,তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাকি জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। হত্যার ঘটনায় নিহতের মেজো ভাই মোঃ মোস্তফা হাওলাদার বাদী হয়ে ২৪ অক্টোবর উজিরপুর মডেল থানায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে