সকাল ৬:০৭ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নলছিটিতে আটক ৭ আহত ১২।

Shongrami Bangla
৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

ঝালকাঠির নলছিটিতে দুই ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় একটি বসতঘর। পুলিশ এ ঘটনায় উভয় পক্ষের ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. হাসান বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলা শহরে যাচ্ছিলেন। কাঠেরঘর এলাকাড আসলে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুনের সমর্থকরা তাঁর মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। হাসান বিশ্বাস মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে ফেরার চেষ্টা করলে মামুনের সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। এ খবর পেয়ে হাসান বিশ্বাসের সমর্থকরা ঘটনাস্থলের দিকে ছুটে আসলে কয়া বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে শহিদ মল্লিক, আশ্রাব হাওলাদার, সুমন হাওলাদার, আলাল বিশ্বাস, বাপ্পারাজ মল্লিক, হাসানাত রাঢ়ি, শুক্কুর খান, পারুল বেগমসহ কমপক্ষে ১২ জন আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে গেলে মামুনের সমর্থকরা অ্যাম্বুলেন্স ভাঙচুর  ও ড্রাইভারকে পিটিয়ে জখম করে। স্থানীয় একজনের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরাও। মেম্বার প্রার্থী হাসান বিশ্বাস অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর ইন্দনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুনের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। মামুনের ভাই মাসুম হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়।  তাঁরা আমার কর্মীসমর্থকদের ওপর হামলা ও তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। অন্যদিকে মেম্বার প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন পাল্টা অভিযোগ করে বলেন, পাশের ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাসান বিশ্বাস আমার ভাই মাসুম হাওলাদারকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়। হাসান বিশ্বাসের লোকজন আমার আত্মীয়-স্বজন ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের একাধিক মোবাইল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, দেশজুড়ে, বরিশাল, লাইভ ভিডিও, শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে