রাত ৯:০৪ ; শুক্রবার ; ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

আগামীকাল শিথিল হচ্ছে লকডাউন: বিএনপিসহ বিরোধী দলের তীব্র সমালোচনা

৭:০৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন বিশেষজ্ঞদের সতর্কবাণী উপেক্ষা করে অফিস-আদালত, দোকান-পাট খুলে দেয়া এবং সড়ক-নৌ-রেলসহ গণপরিবহন চালুর সরকারি ঘোষণাকে জনগণের প্রতি চরম দায়িত্বহীনতার পরিচয় উল্লেখ করে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো।

আগামী রোববার (৩১শে মে) থেকে সরকারি অফিস আদালত ও গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্তকে ‘সরকারের ভুল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গণমাধ্যমের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি আজ বলেছেন, এভাবে সবকিছু খুলে দেবার ফলে করোনার সংক্রমণ আরো বাড়বে।

কামাল হোসেন বলেন, শুরু থেকেই করোনা ভাইরাসকে কোনো গুরুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হলো। সেটাও ঠিকমতো কার্যকর করা হয়নি। আর এখন যদি সবকিছু খুলে দেয়া হচ্ছে। এর ফলে অবস্থা আরো খারাপ হবে।

ওদিকে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, “মৃত্যুদূত করোনাকে আমন্ত্রণ জানাতেই” সরকার অফিস-আদালত-গণপরিবহন চালু করেছে।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে যখন লকডাউন, আইসোলেশন ও ঘরবন্দি থাকার কথা তখনই দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাহ্য করে “মৃত্যুদূত করোনাকে আমন্ত্রণ জানাতে” অফিস-আদালত, গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

এ প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার অবিবেচকের মতো ছুটি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় জাতিকে চরম মাশুল দিতে হবে।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে দেশবাসী গভীর উদ্বিগ্ন। দেশবাসী প্রতিদিন প্রত্যক্ষ করছে যে, দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। এ অবস্থায় সব কিছু খুলে দিয়ে সরকার অবিবেচকের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রেডিও তেহরানকে জানিয়েছেন, রাজশাহী দু’মাস ধরে করোনা মুক্ত থাকলেও লক-ডাউন শিথিল হবার সুযোগে ঢাকা থেকে লোকজন আসার পর এ এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে সব কিছু খুলে দেবার ফলে জনগনের স্বাস্থ্য ঝুঁকি বরং বেড়েই গেল। তিনি এ ব্যাপারে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও সরকারের অসংলগ্ন আচরনের সমালোচনা করেন।

এদিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা সাইফুল হক বলেছেন, পরিস্থিতি সামাল দিতে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সরকার সবকিছু খুলে দিয়ে নিয়ে জনগনকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। কারণ জনগনের প্রতি তাদের কোন দায়িত্ববোধ নেই।

এর আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, দেশে যখন সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন সরকারের এমন সিদ্ধান্ত জনগণের বাঁচা-মরাকে ভাগ্যের ওপর ঠেলে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকা ও দায়িত্ব এড়ানোর অপচেষ্টা মাত্র।

বিবৃতিতে নেতারা বলেন, যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জুনের ১৫ তারিখের পর দেশে করোনা সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো এবং তারপর থেকে সংক্রমণ কমার সম্ভাবনা রয়েছে, তখন ৩১ মে থেকে সব খুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং চরম দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

বিবৃতিতে নেতারা জনগণের জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করে নেয়া সরকারের সব কিছু স্বাভাবিক, সচল করার এমন সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিশেষজ্ঞ মতামতকে গ্রাহ্য করে অন্তত সংক্রমণ চরমে পৌঁছানো পর্যন্ত অফিস, আদালত, দোকান-পাট, গণপরিবহন বন্ধ রাখার দাবি জানান।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে