; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি, ৯ ব্যবসায়ীর জরিমানা।

Shongrami Bangla
9:41 am, April 28, 2021

কেজি দরে তরমুজ বিক্রি করায় বরিশালে নয় ব্যবসায়ীকে চার হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম জানান, পাইকারি বাজার থেকে তরমুজ কেনা হয় পিস হিসেবে। সে তরমুজ কেজি হিসেবে বিক্রি করা হয় তার চেয়ে কয়েকগুণ বেশি দামে। এমন অভিযোগে নগরীর পোর্ট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ সংলগ্ন বান্দ রোড, নতুন বাজার, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কেজি হিসেবে বেশি দামে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধের তিন ব্যক্তিকে জরিমানা করা হয়।অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী জানান, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় তিনি ছয় ব্যবসায়ীকে এক হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।এদিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বেশি দামে তরমুজ বিক্রি করায় উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন।এর আগে গত সোমবার (২৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কেজি হিসেবে বেশি দামে তরমুজ বিক্রির দায়ে নগরীর বিভিন্ন এলাকার ১৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছিল। তবে এতে তেমন একটা প্রভাব পড়েনি তরমুজের বাজারে। ব্যবসায়ীরা এরপরও অধিক লাভের আশায় তরমুজ কেজি হিসেবে বিক্রি করছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে