বরিশাল প্রতিনিধি: বরিশালের দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরি মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল হালিম আকন (৩৬)। তিনি ফুলতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম সোবহান আকন এবং মাতার নাম রিজিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে আব্দুল হালিম আকনকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী গোলাম সারোয়ার জানান, দুর্গাসাগরের চাঞ্চল্যকর হরিণ চুরি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে দুর্গাসাগরের হরিণ চুরি ঘটনায় একের পর এক আসামি গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড






