; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

পাকা আম বাজারে ।

Shongrami Bangla
5:28 pm, May 4, 2021

আবহাওয়া আর মাটির গুণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। তাই মধুমাস জ্যৈষ্ঠ আসার অগেই সাতক্ষীরার সুলতানপুরের বড় বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাদুু বিভিন্ন প্রজাতির দেশি আম। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আনুষ্ঠানিকতায় ১৮ বৈশাখ গাছ থেকে পাকা আম পাড়া শুরু হয়েছে। এ বছরও সাতক্ষীরার বিষমুক্ত সুস্বাদু ৫০০ মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপের বাজারে। এজন্য জেলার তালা, কলারোয়া, সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার ৩৫০ চাষিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর আগেই প্রশিক্ষণ দিয়ে আম উৎপাদন করিয়েছে। গতকাল থেকে প্রথম ধাপে প্রথমবারের মতো গোবিন্দভোগ আম যাওয়ার কথা ছিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে। কিন্তু শিপমেন্ট জটিলতায় তা সম্ভব হয়নি। সব ঠিক থাকলে ৯ মে গ্লোব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানি প্রথম শিপমেন্টে কলারোয়ার কেরালকাতা গ্রামের মো. ডাবলু হোসেনের বাগান থেকে ১ মেট্রিক টন গোবিন্দভোগ আম রপ্তানি করবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতর। পরবর্তীতে প্রতিবারের মতো গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়া আম যাবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ডের বাজারে। এদিকে সাতক্ষীরা শহরের বড় বাজারে জেলার গ্রামগঞ্জ থেকে ভ্যানসহ বিভিন্ন পরিবহনযোগে আসতে শুরু করেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাইসহ নানা জাতের আম। রংবেরঙের প্রজাতির আমে ভরপুর এখন সাতক্ষীরার বড় বাজার। তবে করোনা লকডাউনের কারণে ক্রেতাশূন্য বাজার। মণপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা আমের বাজারদর হওয়ায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও আম চাষিরা। সরেজমিনে বড় বাজার আমের আড়তে গিয়ে দেখা গেছে, প্রতি মণ গোবিন্দভোগ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে। গোপালভোগ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ আর দেশি আম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা।তবে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে বড় বড় ব্যবসায়ী ও আড়তদার না আসায় এ অবস্থা বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে