; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে

Shongrami Bangla
2:16 pm, October 17, 2026

ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের গোপন স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি।

তবে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে সেখানে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিকানা থেকে দূরে রাখা। কারণ তার মতে, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে তারা তা অবশ্যই ব্যবহার করবে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের অনেক গভীরে লুকিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, তাদের পারমাণবিক স্থাপনাগুলো লাখ লাখ টন পাথরের নিচে চাপা পড়ে আছে। এখন আমরা পিক্যাক্স মাউন্টেনের দিকে নজর দিচ্ছি। সেখানে আমাদের যেতে হতে পারে। আমরা ওই স্থাপনায় হামলা চালাব এবং দ্রুতই সেটিকে ধ্বংস করে দেব।

পিক্যাক্স মাউন্টেন তেহরানের কাছাকাছি অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামিয়ে দিতে যুক্তরাষ্ট্র আরও হামলার বিষয়টি বিবেচনা করছে বলে জানান ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্নে তিনি সরাসরি জবাব দেন, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। এর কোনো প্রয়োজন নেই। স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও নেই বলে তিনি আবারও নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বোমার বিষয়টিও আলোচনায় আসে। ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় এই বোমা ব্যবহারের অনুমতি দিয়েছেন কি না, সে বিষয়ে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি একটি প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র নয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে