; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের

উজিরপুরে সন্ধ্যা নদীতে “নৌকা বাইচ”

Shongrami Bangla
4:38 am, October 29, 2026

মোঃ শাহাদাত হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ আগামী ৩১ অক্টোবর ২০২৬, ঐতিহ্য আর গতির জলতরঙ্গে অনন্য নৌকা বাইচ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উজিরপুরের সন্ধ্যা নদীতে। উজিরপুরের সন্ধ্যা নদীতে প্রথম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়, উজিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজার উদ্যোগে। তারই ধারাবাহিক দ্বিতীয়বারের মতো আগামী ৩১ শে অক্টোবর ২০২৬ রোজ শনিবার বিকাল ৩টায় শুরু হবে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক “নৌকা বাইচ”।

সন্ধ্যা নদীর এই জমকালো নৌকা বাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব সরদার শরফুদ্দিন আহমেদ সেন্টু, মাননীয় সংসদ সদস্য বরিশাল 2 ( উজিরপুর-বানারীপাড়া)।

উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা সাহেবের এমন বর্ণাঢ্য ও ঐতিহ্যে মাখা অনুষ্ঠান আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও নৌকাবাইচপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকাবাইচ। নদীমাতৃক বাংলাদেশের লোকজ সংস্কৃতির এই প্রতিযোগিতা যুগ যুগ ধরে মানুষের বিনোদন ও সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা নদীর বুকে নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাইচের নৌকার ছন্দময় বৈঠার টান, মাঝিমাল্লাদের উদ্দীপনা এবং দর্শনার্থীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে উঠবে নদীর দুই তীর।
এ ধরনের আয়োজন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি তুলে ধরা এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজার আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে