; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

তেলের দাম বেড়ে ১০৫ ডলারে ,হরমুজ প্রণালির দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প

Shongrami Bangla
5:49 am, April 2, 2026

ইরান-সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত ‘প্রাইমটাইম’ ভাষণ বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। উল্টো তার রণংদেহী মনোভাব এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। ভাষণের পরপরই বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। একইসাথে মার্কিন তেলের বাজার ‘ডব্লিউটিআই’-তেও ৩ শতাংশ দরবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এমনকি তেহরান ট্রাম্পের দাবি মেনে না নিলে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বোমা হামলার নতুন হুমকি দেন। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অনমনীয় অবস্থান এবং হরমুজ প্রণালী নিয়ে উদাসীনতা বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই ইরান বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহের পথ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে রেখেছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভাষণে ট্রাম্প হরমুজ প্রণালীর গুরুত্বকে অনেকটা খাটো করে দেখিয়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই জলপথের কোনো ‘প্রয়োজন’ নেই এবং প্রণালীটি পুনরায় উন্মুক্ত করার দায়িত্ব মিত্র দেশগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত। ট্রাম্পের এমন মন্তব্যে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি মার্কিন শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে; ডাউ জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার সূচকের বড় পতন লক্ষ্য করা গেছে।

ট্রাম্পের এই ভাষণের পর রক্ষণশীল কট্টরপন্থী বিশ্লেষক অ্যান কোল্টার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তেলের দাম বাড়ার একটি স্ক্রিনশট পোস্ট করে উপহাসমূলক মন্তব্যে লিখেছেন, ‘ট্রাম্পের জাঁকজমকপূর্ণ ভাষণ ফলাফল দিতে শুরু করেছে! সাবাস, মিস্টার প্রেসিডেন্ট!

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে