সকাল ১০:৩১ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪

১.৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে কাউখালীতে

Shongrami Bangla
৬:৪৮ পূর্বাহ্ণ, মে ২, ২০২৬
পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে প্রাক-প্রতিরক্ষা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে একটি কালভার্ট নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর।

গতকাল শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় সন্ধ্যা নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে।

পরে প্রতিমন্ত্রী কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়নের কারিকর খালের ওপর একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্তে নদীভাঙন অব্যাহত থাকলেও টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। বর্ষা মৌসুমের আগেই ভাঙনের ঝুঁকি কমাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নদীভাঙন রোধ, খাল খনন, সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে