সকাল ১০:৩১ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪

সিরাজগঞ্জের সলঙ্গাতে সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন

Shongrami Bangla
১২:৪০ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঐতিহ্যবাহী সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন,রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ হাট-বাজারটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসলেও এখানে কোনো গরুর হাট ছিল না। ফলে এলাকার মানুষকে গবাদিপশু কেনাবেচার জন্য দূর-দূরান্তে যেতে হতো।স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এবার সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু করা হলো। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় সাহেবগঞ্জ হাট-বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে এবং নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীট কম্পোজিট টেক্সটাইল মিলস্ লি. (গাজীপুর)-এর পরিচালক একরামুল হক,বেঙ্গল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সার্ভিসের পরিচালক বিশ্বজিৎ সাহা।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,আলহাজ দুলাল হোসেন খান,ব্যারিস্টার আব্দুল বাতেন, রাশেদুল হাসান পাপন,আব্দুল লতিফ সরকার,ওবায়দুল হক সুমন,এনামুল হক সরকার,এ্যাড. আব্দুল গফুর,রুহুল আমিন,মাসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,দূরের ব্যাপারীদের জন্য নিরাপত্তা ও থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।সাহেবগঞ্জ বাজারে গরু-ছাগলের হাট চালু হওয়ায় স্থানীয় খামারী,ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে