রাত ৩:৪৮ ; শনিবার ; ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

১৪ লঞ্চ পৌঁছলো কেবিন-সোফা-ডেক ও ছাদ ভর্তি যাত্রী নিয়ে বরিশাল

Shongrami Bangla
৪:১৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংকটে পড়তে পারে লঞ্চ এমন শঙ্কা উড়িয়ে দিয়ে যাত্রীতে টইটম্বুর ১৪ লঞ্চ পৌঁছলো বরিশাল নদী বন্দরে। শুক্রবার (৮ জুলাই) ভোর রাত ২টা থেকে লঞ্চগুলো বরিশালে এসে পৌঁছাতে শুরু করে। রাত সাড়ে ৪টার মধ্যে সবগুলো লঞ্চ এসে পৌঁছে। এ সময়ে যাত্রীতে পূর্ণ হয়ে যায় নদী বন্দর।

কুয়াকাটা ২ লঞ্চের যাত্রী মানিক জানান, আমার মনে হয় ধারণক্ষমতার তিনগুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চ এসেছে। অনেক যাত্রী বসার জায়গায়ও পায়নি। সিঁড়িতে দাড়িয়ে এসেছে। আরেক যাত্রী ইকবাল হোসেন বলেন, আমি সুরভী ৭ লঞ্চে এসেছি। লঞ্চটির ছাদেও যাত্রী পূর্ন ছিল। এ্যাডভেঞ্জার ১ লঞ্চের যাত্রী হোসনেয়ারা বেগম বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কম ভাড়ায় কয়েকদিন যাত্রী এনেছিল। এখন আবার সেই আগের ভাড়া আদায় করছে। তিনি জানান ডেকে ৩৫০ টাকা করে ভাড়া আদায় করেছে। সুন্দরবন ১১ লঞ্চের যাত্রী মনির হোসেন বলেন, সুন্দরবন ছাড়াও প্রায সবগুলো লঞ্চের যাত্রী ছিল আগের ঈদের মতই। ছাদও ছিল পরিপূর্ন। ডাবল কেবিন ২৪ শ, সিঙ্গেল ১৪ শ টাকা করে ভাড়া নিয়েছে। আর ডেকেও আগের ভাড়া সাড়ে তিনশ’। তারপরও যাত্রীর চা ছিল অস্বাভাবিক। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তায় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রী পরিপূর্ণ হয়ে এসেছে সরাসরি রুটের ১০ টি এবং ভায়া রুটের আরো চারটি।

কোতোয়ালি মডের থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, যাত্রীরা যেন হয়রানির শিকার না হন এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ নদী বন্দরে মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম ঘুরে ঘুরে দায়িত্ব পারন করছে। তিনি বলেন, স্পেশাল সার্ভিসের প্রথম দিনেই যাত্রীপূর্ণ হয়ে প্রত্যেকটি লঞ্চ বরিশাল নদী বন্দরে এসেছে। আজকে বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল সরাসরি রুটে মোট ১০ টি লঞ্চ এসেছে। লঞ্চগুলো হলো, এমভি মানামী, সুরভী ৭, সুরভী ৯, পারাবত ৯, পারাবত ১২, সুন্দরবন ১১, কুয়াকাটা ২, এ্যাডভেঞ্জার ৯, এ্যাডভেঞ্জার ১ এবং কীর্তনখোলা ২। এছাড়া চারটি ভায়া লঞ্চ নদী বন্দরে যাত্রী নামিয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে