রাত ২:৩৮ ; শনিবার ; ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

চতুর্থ শ্রেণীর ছাত্রী সারাকে বাঁচাতে সাহায্যের আবেদন

Shongrami Bangla
১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক ॥ ১০ বছরের শেখ আফরোজা সারা। নগরীর দি বরিশাল সরকারি প্রাঃ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। কিন্তু দীর্ঘ দুই মাস ধরে হার্টের কঠিন রোগে আক্রান্ত হয়ে স্কুলে যেতে পারছে না সারা। হার্টের ভিতরে ২ টি ছিদ্র রয়েছে। ধারদেনা ও জমানো কিছু টাকা ব্যয় করে চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন সারার বাবা। চিকিৎসার অভাবে একমাত্র মেয়ের হার্টের ছিদ্র’র আকার বেড়েই চলেছে। মেয়েকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা-বাবা। নগরীর ১৫নং ওয়ার্ডের আমিরকুটির এলাকার বাসিন্দা শেখ শান্ত ও পলি বেগমের একমাত্র সন্তান সারা। মেয়ের এমন দূরারোগ্য ব্যধি সম্পর্কে বাবা শান্ত বলেন, জন্মের পর সারা স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাঝে-মাঝে অসুস্থ হতে থাকে। খেলাধুলা কিংবা কিছু সময় দৌড়ালেই হাফিয়ে উঠত। গত দুই মাস আগে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে কষ্ট দেখা দেয়। পাশাপাশি বুকে ব্যথা শুরু হয়। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে দেখানো হয়। কিন্তু রোগ না সারায় চলতি বছরের গত আগষ্ট মাসে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ এম সালেহ উদ্দিনকে দেখানো হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরে হার্টে দুটি ছিদ্র ধরা পড়ে। পরে তার পরামর্শমতো ঢাকায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শিশু কার্ডিওলজিস্ট ব্রিগেঃ জেনাঃ (প্রফেসর) ডাঃ নুরুন্নাহার ফাতেমাকে দেখাই। তিনিও বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার করে হার্টে দুটি ছিদ্র রয়েছে বলে জানান। সারার সুস্থতার জন্য ডাঃ নুরুন্নাহার ফাতেমা দ্রুত অপারেশনের কথা বলেন। তা নাহলে ছিদ্র দুটি আরো বড় হয়ে যাবে বলে জানান। সারার বাবা আরো বলেন, অপারেশনের জন্য প্রয়োজন দুই থেকে আড়াই লাখ টাকা। টাকার যোগাড় না থাকায় মেয়েকে চিকিৎসা না করিয়ে বাড়িতে ফিরিয়ে এনেছি। চিকিৎসক অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অপারেশন করতে বলেছে। এদিকে চিকিৎসা না করাতে পারলে হয়তো মেয়েকে বাঁচাতে পারবেন না এমন চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন সারার বাবা-মা। সারার বাবা শান্ত সিকিউরিটির কাজ করেন। মেয়ের চিকিৎসার সামর্থ্য নেই তার। তাই নিরুপায় হয়ে একমাত্র মেয়েকে বাঁচাতে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই দম্পতি। মেয়ের চিকিৎসার জন্য তারা সমাজের বিত্তবান এবং দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদেন জানিয়েছেন। মেয়ের চিকিৎসার জন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে বা বিকাশ করার জন্য যোগাযোগের নাম্বার ০১৬৮৯৬৪১৭৩৩।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে