; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বিএমপি কমিশনার ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ

Shongrami Bangla
11:04 am, February 21, 2024
আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত আলােচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ভূমিকা ছিল উল্লেখযোগ্য ; আর এদের মধ্যে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ।
এছাড়াও তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতীয় জীবনে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ নয়; বরং একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা আন্দোলনেরও সূতিকা ঘর। এ-সময় তিনি ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদেরকে তরুণ সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান ।
এ-সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, , পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম, অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরগুনা, বরিশাল, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে