; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দাফন সম্পন্ন কাজী বাবুলের

Shongrami Bangla
3:47 am, March 4, 2024

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাশিপুর কাজী বাড়ী মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। মরহুমের জানাজা নামাজে অংশ নেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য এমএম আমজাদ হোসাইন, মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সৈয়দ দুলাল, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার পূর্বে মরহুম কাজী বাবুলের শ্যালক কাজী আল মামুন ও বড় ছেলে কাজী আব্দুল্লাহ আল রাসেল বক্তব্য রাখেন। উভয়ে মরহুম কাজী বাবুলের কর্মময় জীবনী তুলে ধরে সকলের কাছে দোয়া চেয়েছেন। জানাজার নামাজের ইমামতি করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান। আগামী মঙ্গলবার বাদ আছর মরহুমের জন্য দোয়া মোনাজাতে শরিক হওয়ার আহবান জানিয়েছেন কাজী আব্দুল্লাহ আল রাসেল।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে