বিকাল ৩:৫৬ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি বরিশালে

Shongrami Bangla
৬:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৪

বরিশালে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও কর্তৃপক্ষ এসব কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে গৃহীত এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও র?্যালি, উপাসনালয়সমূহে বিশেষ প্রার্থনা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং নগরীর বিভিন্ন স্থাপনা সজ্জিতকরণ। বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রতিযোগিতা আয়োজন করবে।
এদিন সকাল নয়টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে সমাবেশ ও আনন্দ র?্যালি জেলা সার্কিট হাউজ থেকে বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত গমন করবে। এরপর সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও কালেক্টরেট জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।
পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু উদ্যান, চৌমাথা, বিবির পুকুর পাড়, লঞ্চঘাট, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের মতো জনবহুল বিভিন্ন স্থানে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র, আলোকচিত্র ইত্যাদি প্রদর্শন করার কথা রয়েছে। সেই সাথে নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনার সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে