; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুবাইতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Shongrami Bangla
7:33 am, March 18, 2024

এম. শাহেদ সারওয়ার

বিশেষ প্রতিনিধি দুবাই

ইউএই দুবাই ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হল রুম ময়দানে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলার সামাজিক ও মানবতার সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ এর উদ্যোগে ১৪ মার্চ ২০২৪ শনিবার বিকাল ৫টা হতে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও এনপিকেপি সদস্য মোহাম্মদ ইমন খাঁন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও পরিষদের সিনিয়র সদস্য আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। মোহাম্মদ হিশাম আল মারুফ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হওয়া মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন যথাক্রমে মোহাম্মদ তামিম আল মারুফ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সদস্য এম. শাহেদ সারওয়ার।

ইফতার মাহফিলে নদিমপুর প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আজিজ খাঁন, ওয়ালী নিজাম, নুরুল হুদা, পরিষদের সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, কাজী মোহাম্মদ সোহেল, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, শাহনেওয়াজ, সেলিম উল্লাহ, মোহাম্মদ ইব্রাহীম, জিসান, শাহজাহান, মাহবুব, জানে আলম, জামশেদ, কাদের, রবিউলসহ প্রমুখ।

উল্লেখ্য যে, উক্ত ইফতার মাহফিলের জন্য বহির্বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যরাও সার্বিক সহযোগিতা করেন।

ইফতারের আগে দোয়াপর্বে রমজানের ফজিলত বর্ণনা করতে যেয়ে বক্তারা বলেন, রমজান মাসই অধিক সওয়াব প্রাপ্তির জন্য যাকাত দেওয়ার উপযুক্ত মৌসুম ও শ্রেষ্ঠতর সময়। রোজাদার ধনী লোকেরা অসহায়দের যাকাত প্রদান করার ফলে সমাজের গরিব-নিঃস্ব ব্যক্তিরা দারিদ্র্যের কশাঘাত থেকে রেহাই পায় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হয়। রমজান মাসে ধনী লোকেরা দরিদ্রদের যাকাত প্রদানের ফলে উভয় শ্রেণির মানুষের মধ্যে লেনদেন হয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

দোয়া ও ইফতার মাহফিলে মিলাদ ও ক্বীয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম। মুনাজাতে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইফতার মাহফিলে বহিবিশ্বে নদিমপুর প্রবাসী এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া খায়ের করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, ধর্ম ও জীবন, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে