রাত ৪:৩৮ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাঠ পর্যায়ে এগিয়ে

Shongrami Bangla
৬:০৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাঠ পর্যায়ে এগিয়ে।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র তাপদাহেও প্রার্থীদের দিনরাত প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচার-প্রচারণা নিয়ে।
আসন্ন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে -চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে উপজেলাজুড়ে সর্বত্র চলছে আলোচনা। এবার বিভিন্ন ইউনিয়ন হতে -চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোঃ সুলতান হোসেন খান, কাপ পিরিচ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন নুরুল আমিন সুরুজ খান, আনারস প্রতীক নিয়ে খান আরিফুর রহমান।
এদিকে এই নির্বাচনে উপজেলাবাসীর কাছে দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় দোয়া ও সমর্থন চেয়ে সর্বত্র ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সুলতান হোসেন খান।
খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন মোঃ সুলতান হোসেন খান।
মাঠ পর্যায়ে স্থানীয় ভোটাররা জানান, মোঃ সুলতান হোসেন খান দীর্ঘদিন যাবত ঝালকাঠি সদর উপজেলাবাসীর অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসছে। দাঁড়িয়ে সমাজে মানবতার ফেরিওয়ালা হিসেবে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
ইতোমধ্যে তৃণমূলের সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সুলতান হোসেন খান।
সুলতান হোসেন খান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি জনগণের ভোটে তিনি জয়ী হন, তাহলে সবার সহযোগিতায় সরাইলকে একটি ‘আধুনিক ও স্মার্ট’ শহর হিসেবে গড়ে তুলবেন।
তিনি বলেন, আমি ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায়দের পাশে সাধ্যমতো থাকার চেষ্টা করে এসেছি, আগামীতেও থাকবো। যদিও এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছেনা, তাই আমি আশাবাদী জনগণ আমাকে ব্যাপক ভোট দিয়ে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ। আমি দলমত নির্বিশেষে ঝালকাঠি সদর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের সাড়া পেয়েই -চেয়ারম্যান প্রার্থী হয়েছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে ঝালকাঠি সদর উপজেলাকে একটি ‘আধুনিক ও স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইনশা’আল্লাহ।
এলাকার মানুষের সুখে-দুখে সাধারণ জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে