; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ১৫ নভেম্বর ২০২৬ রাজাপুর থানার নতুন ওসি দায়িত্ব গ্রহণ   বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউপির মীরাবাড়ী এলাকায় বন্দর থানা পুলিশ কর্তৃক এক বিশেষ অভিযান ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের নিক্তি উদ্ধার   মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবেঃ পুলিশ কমিশনার বিএমপি।   বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।

সরকারি চাল কালোবাজারে বিক্রি গৌরনদীতে

Shongrami Bangla
3:49 am, October 14, 2024

গৌরনদীতে উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর বিরুদ্ধে পূজামণ্ডপের ভুয়া কাগজপত্র বানিয়ে ২ মেট্রিকটন সরকারি চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার বরাদ্দের সরকারি চাল বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারে কম দরে বিক্রির অভিযোগ উঠে।

এছাড়া স্বেচ্ছাসেবক কার্ড তৈরি এবং পিআইও অফিস খরচের নামে চার লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এসব অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির চার সদস্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। বিষয়টি পূজা উদযাপন কমিটির পদত্যাগকারী যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ৮৫টি পূজামণ্ডপে সরকারিভাবে সাড়ে ৪২ মেট্রিকটন চাল বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রতিটি পূজামণ্ডপে ৫শ কেজি চাল বরাদ্দ পায়। কিন্তু সিন্ডিকেটের মধ্যমে বরাদ্দের ৫শ কেজি চাল ৩৮ টাকা দরে মোট ১৯ হাজার টাকায় কালোবাজারে বিক্রি করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু।

এ বছর তালিকা অনুযায়ী গৌরনদীতে ৮৫টি মণ্ডপেপূজা উদযাপন করার কথা উল্লেখ থাকলেও বড় কসবা পালপাড়া এলাকায় মৃত কার্তিক পালের বাড়ি দুর্গাপূজা মন্দির, আধুনা গ্রামে রানু ভট্টাচার্যের বাড়ি পূজামণ্ডপ ও মেদাকুল গ্রামে ভূইয়া বাড়ি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়নি। মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ির মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও তারা কোন বছরই সরকারি অনুদান গ্রহণ করে না। সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ও কমিটির সভাপতি দুলু রায়ের অনিয়ম ও দুর্নীতি কারণে তিনিসহ কমিটির সহসভাপতি সুজিত চন্দ্র বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক বিপুল হালদার, সহসাংস্কৃতিক সম্পাদক অশোক গোস্বামী পদত্যাগ করেছেন।

এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু বলেন, পূজা কমিটির একটা খরচ আছে। স্বেচ্ছাসেবীদের কার্ড বাবদ ৫শ টাকা কেটে নেওয়া হলে তখন সবাই সাংবাদিকদের জানায়। তাছাড়া পূজা মণ্ডপের সভাপতি/সম্পাদকদের সর্বসম্মতিক্রমে বরাদ্দকৃত সরকারি চাল বিক্রি করা হয়েছে। আগৈলঝাড়ায় প্রতি মণ্ডপে ১৮ হাজার করে টাকা করে দিয়েছে, আর গৌরনদীতে চাল বিক্রি করে প্রত্যক মণ্ডপে ১৮ হাজার ৫শ টাকা করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় থাকার কারণে আমি এ ব্যাপারে কিছুই জানি না। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শেখ মুহাম্মদ শিহাব উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা চাল বিক্রি করেছেন বা কিনেছেন আমি এব্যাপারে কিছুই জানি না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে