রাত ১:৩৪ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারকে

Shongrami Bangla
৫:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাঁসফাঁস অবস্থা। দ্রুত দাম নিয়ন্ত্রণে না আনলে মানুষ রাস্তায় নামবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব, আপনাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না। যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে পারবেন।

তিনি বলেন, আপনারা জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। আওয়ামী লীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্ন ভাবে সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানা উপায়ে ফ্যাসিস্টদের লোকজন বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। ছোটখাটো লোভ সামলাতে না পারলে ২৪ এর আন্দোলনের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সারজিস।

সারজিস আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যতদিন না আসছে ততদিন ফ্যাসিস্টের দোসর যারা ছিল তারা বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের মধ্যে বিভিন্ন স্বার্থের লোভ তৈরি করবে এবং সবশেষে আপনাদের একদলের সঙ্গে আরেক দল তৈরি করে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে আর তারা ফায়দা লুটবে। আপনারা প্রত্যেকে নিজেদের জায়গায় সচেতন থাকবেন।

যতদিন পর্যন্ত ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে