; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ধারেকাছেও নেই মেসি-নেইমার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালদো

Shongrami Bangla
5:35 am, October 19, 2024

বিশ্বের ফুটবলারদের বার্ষিক অর্থ আয়ের বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা- ফোর্বস।

ম্যাগাজিনটির বিবৃতি অনুসারে, ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সব ফুটবলারকে ছাড়িয়ে অর্থ আয়ে সবার শীর্ষে আছেন পর্তুগালের এই তারকা।

গেল এক বছরে ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করেছেন রোনালদো। অর্থ আয়ের দিক থেকে পর্তুগিজ এই তারকার ধারেকাছেও নেই কেউ।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসি। তিনি আয় করেছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ মেসি থেকে দ্বিগুণের বেশি আয় করছেন রোনালদো।

ফোর্বসের এসব পরিসংখ্যানে আনা হয়েছে মাঠ ও মাঠের বাইরের (বিজ্ঞাপন, স্পন্সর ও অন্যান্য) সকল আয়। রোনালদোর আয় বেশি হওয়ার অন্যতম কারণ হলো, রেকর্ড দামে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি। ক্লাবটি থেকে বিশাল অংকের বেতন পান পর্তুগিজ তারকা।

প্রতি মৌসুমে রোনালদোকে ২২ কোটি ডলার বেতন দেয় আল নাসর। বাকি ৬ কোটি ৫০ লাখ অন্যান্য উৎস থেকে আয় করেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা। অন্যদিকে ইন্টার মিয়ামি থেকে বছরে ৬ কোটি ডলার বেতন পান মেসি। বিজ্ঞাপন, স্পন্সর ও অন্যান্য চুক্তি থেকে আরও ৭ কোটি ৫০ লাখ ডলার আয় করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

ফুটবলের মধ্যে শীর্ষ আয়ের তালিকায় তৃতীয় স্থানে আছে নেইমার জুনিয়র। যদিও তিনি গত বছরের অক্টোবর থেকে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি। ব্রাজিলিয়ান এই তারকা গত এক বছরে আয় করেছেন ১১ কোটি ডলার। এর মধ্যে সৌদি প্রো লিগে নিজের ক্লাব আল হিলাল থেকে ব্তেন পেয়েছেন ৮ কোটি ডলার। বাকি অর্থ এসেছে অন্যান্য উৎস থেকে।

তালিকায় চতুর্থ স্থানে আছেন রিয়াল মাদ্রিদে রোনালদোর সাবেক সতীর্থ করিম বেঞ্জেমা। ফরাসি এই তারকার আয় ১০ কোটি ৪০ লাখ ডলার।

এর মধ্যে প্রো লিগের ক্লাব আল ইতিহাদ থেকেই ১০ কোটি ডলার বেতন পান তিনি। বেঞ্জেমার আয়ের বাকি ৪০ লাখ ডলার আসে অন্যান্য উৎস থেকে। পঞ্চম স্থানে আছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বজয়ী এই তারকা গেল এক বছরে আয় করেছেন ৯ কোটি ডলার। যার মধ্যে ৭ কোটি ডলারই এসেছে বেতন থেকে।  বাকি ২০ লাখ ডলার ২৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা আয় করেছেন অন্যান্য উৎস থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে এমন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আয় আরলিং হালান্ডের। সব মিলিয়ে বিশ্ব ফুটবলারদের মধ্যে আয়ের দিক থেকে ষষ্ঠ স্থানে আছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে