দুপুর ২:৪৩ ; মঙ্গলবার ; ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

উদ্বোধনী ম্যাচ ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি,বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা

Shongrami Bangla
২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে। সাত দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিওর মাধ্যমে এবারের বিপিএলের সূচি ঘোষণা করে।

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে। শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে নতুন ও পুরাতন দলের সংমিশ্রণ রয়েছে। দীর্ঘ বিরতির পর ফিরে এসেছে চিটাগং কিংস এবং নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

এদিকে, পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে। তবে রাজনৈতিক পরিস্থিতি এবং নানা জটিলতার কারণে এবার থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে