; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বাকেরগঞ্জের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার

Shongrami Bangla
7:13 am, November 18, 2024

অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বরিশালে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম রানা। পিকনিকে গিয়ে ইউপি সদস্যদের সাথে জুস পানের ছবিকে এডিট করে মদ পান বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ষড়যন্ত্রকারীরা এতেই ক্ষান্ত হয়নি। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশও করিয়েছে। এমন অবস্থায় সামাজিকভাবে চরম বিভ্রান্তিকর অবস্থায় পড়েছেন তিনি। তাই কাউকে এ সংক্রান্তে সংবাদে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোষ্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
আমিনুল ইসলাম রানা বলেন, স্থানীয় কিছু লোকজন শক্রতা করে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা ছবি এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এমনকি আমাকে হেনস্থা করার জন্য সাংবাদিক ভাইদের কাছেও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। মূল ঘটনা হচ্ছে-বছর দেড়েক আগে আমরা কয়েকজন ইউপি সদস্য কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমাদের হোটেল রুমে বসে সবাই মিলে জুস জাতীয় ঠান্ডা পানীয় পান করছিলাম। সেই ছবি আমি আমার টিকটক আইডিতে নিজেই পোষ্ট করেছিলাম। সেখান থেকে চক্রটি ছবি নিয়ে এডিট করে জুস পানের দৃশ্যকে মদের বোতল লাগিয়ে দিয়ে অপ প্রচার চালানো শুরু করে। যদি আমি মদ পানই করতাম তাহলে নিজেই কি সে ছবি টিকটকে পোষ্ট করতাম। আমি আসলে ব্ল্যাক মেইলিংয়ের শিকার হয়েছি। আমাকে জিম্মি করে একটি মহল টাকাও চেয়েছে। আমি তাতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, আমি প্রথমবার নির্বাচনে নেমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। মানুষের সাথে কতটা মিশে আছি এটাই তার প্রমান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ কাজ করছে। আমি আমার ওয়ার্ড ও ইউনিয়নবাসীকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ায় জন্য অনুরোধ করছি। পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর প্রতিকার চাচ্ছি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে