; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অধিকাংশই ইসরায়েলের হাতে, এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত

Shongrami Bangla
10:42 am, December 16, 2024

২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন হয়েছেন। দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলের হাতে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, চলতি বছর ১৮ জন সাংবাদিক নিহত হওয়ার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় ও দুইজন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ প্রতিবেদনে জানায়, ফিলিস্তিন হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। যেখানে গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে।

এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।

বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে।

যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।

মূলত ভিন্ন পদ্ধতি ব্যবহারের কারণেই আইএফজে ও আরএসফের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। আরএসএফ শুধু সেই সব নিহত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করেছে যাদের মৃত্যু প্রত্যক্ষভাবে তাদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।

২০২৪ সালে গাজার পরেই সাংবাদিকের জন্য প্রাণঘাতী দেশ হলো পাকিস্তান, দেশটিতে সাতজন নিহত হয়েছেন। এরপরেই রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। দেশ দুটিতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে