; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা কাল থেকে অস্থায়ী পাস নিয়ে

Shongrami Bangla
2:48 pm, December 30, 2024

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সেজন্য আপনাদের সঙ্গে কথা বলা। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার আজকে শেষ দিন, প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাও করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। সে কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না।

তিনি বলেন, সচিবালয়ে এর আগে বিভিন্ন সময়ে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমরা দীর্ঘমেয়াদী হিসেবে সামনের দিনগুলোর জন্য ভাবছি। বিগত সময়গুলোতে আমাদের প্রায় তিন হাজারের বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। আপনারা এটাও ভালো করে জানেন যে এই তিন হাজার সবাই কিন্তু সাংবাদিক নন। বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে এখানে সচিবালায় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

ফলে সেটি আমাদের পুনঃমূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস আগামীকালকে থেকে দেওয়া হবে। এজন্য আমরা সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে বসব।

বর্তমানে যে পাসগুলো আছে সেগুলো বাতিল হয়ে যাবে কি না- প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, জ্বি। তিন হাজারের বেশি এক কার্ড আমরা রাখতে পারব না। বেশির ভাগই ভুয়া। আমরা কাল পরশু থেকে আবেদন নেওয়া শুরু করব।

এর আগে সচিবালার বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টের সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আগামীকাল থেকে নিয়মিত কাজ করা সাংবাদিকরা তালিকা অনুযায়ী প্রবেশ করতে পারবেন।

বিএসআরএফ সভাপতি ফসীহ উদ্দিন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ নেতারা বৈঠকে অংশ নেন।

গত বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিলের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে