রাত ৮:২৫ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

এক ট্রলারেই বিক্রি ৩৮ লাখ টাকা ঝাঁকে ঝাঁকে ইলিশ

Shongrami Bangla
৫:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

সাগরে ইলিশ ধরা পড়ায় চার মাস পর এই ঘাটজুড়ে উৎসবমুখর পরিবেশের দেখা মিলেছে। ঘাটের পাশেই মৎস্য অবতরণ কেন্দ্রে চলছে জেলেদের ব্যস্ততা। কেউ মাছ নামাচ্ছেন, কেউ বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। এক ট্রলার থেকেই ৩৮ লাখ টাকার ইলিশ বিক্রি করতে দেখা গেছে।

সমুদ্রের পাড় থেকে ভেসে আসছে জেলেদের হাঁকডাক। কিছুক্ষণ আগেই গভীর সাগর থেকে ঘাটে ভিড়েছে পাঁচটি ট্রলার। প্রতিটিতেই ধরা পড়েছে বড় ইলিশ। সঙ্গে রয়েছে নানা রকম সামুদ্রিক মাছ।

আজ রোববার সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা যায় এই চিত্রের। সাগরে ইলিশ ধরা পড়ায় চার মাস পর ঘাটজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। ঘাটের পাশেই মৎস্য অবতরণ কেন্দ্রে চলছে জেলেদের ব্যস্ততা। কেউ মাছ নামাচ্ছেন, কেউ বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। এক ট্রলার থেকেই ৩৮ লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন জেলেরা। জেলে ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ চার মাস সাগরে ইলিশ ধরা পড়েনি। তবে গত বৃহস্পতিবার থেকে ট্রলারে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরা পড়ছে। সামনেও আরও বাড়বে বলে তাঁদের আশা। তবে বঙ্গোপসাগর এখনো কিছুটা উত্তাল রয়েছে। সাগরে নিম্নচাপ অথবা লঘুচাপ সৃষ্টি না হলে আগামী কয়েক মাস বেশি মাত্রায় সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরা পড়বে। টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়াসহ জেলায় মাছ ধরার ট্রলার রয়েছে পাঁচ হাজার। এসব ট্রলারে কাজ করেন ১ লাখ ১২ হাজার শ্রমিক।

ইলিশ ধরা পড়লেও দাম কমেনি। সকাল থেকেই পাইকারেরা এই ঘাটে ভিড় করেছেন। এসব মাছ ঢাকায় পাঠাতে ট্রাক নিয়েও হাজির হয়েছেন অনেকে। জানতে চাইলে ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় দুই শতাধিক ট্রলার সাগরে গেছে। কিছু কিছু ঘাটে ফিরছে ইলিশ নিয়ে। তবে দাম বেশি হওয়ায় স্থানীয় বাজারে সরবরাহ করা যাচ্ছে না। ব্যবসায়ীরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের একটি ট্রলারের জালে ধরা পড়েছে ৩ হাজার ২২২টি ইলিশ। এর মধ্যে ৩ হাজার ইলিশ ৩৮ লাখ টাকায় বিক্রি করেছেন জেলেরা। বাকি ইলিশ জেলে ও ট্রলার মালিক ভাগাভাগি করে নিয়েছেন। ট্রলারের মাঝি আমিন উল্লাহ (৪৫) ও জেলে সাইফুল ইসলাম (৫০) বলেন, উপকূল থেকে অন্তত ৮০ থেকে ৯০ কিলোমিটার গভীর সাগরে গিয়ে তাঁরা জাল ফেলে ইলিশগুলো ধরেছেন। ঘাট থেকে সাগরের ওই এলাকায় পৌঁছতে তাঁদের সময় লেগেছে ২১ ঘণ্টা। তারপর টানা দুই দিন জাল ফেলে ইলিশগুলো ধরেছেন।

অবশ্য শুধু এই ট্রলার নয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের একটি ট্রলারে ধরা পড়েছে ১ হাজার ২০০ ইলিশ। তিনি এসব ইলিশ বিক্রি করে পেয়েছেন ১৯ লাখ টাকা। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছটার বাসিন্দা ফজল কাদেরের ট্রলারে ছিল ১ হাজার ১০০টি ইলিশ। তিনি এসব বিক্রি করে পেয়েছেন ১২ লাখ টাকা। ট্রলারের মাঝি আবুল মনছুর বলেন, গভীর সাগরে ইলিশের দেখা মিলছে; কিন্তু ২০ থেকে ২২ ঘণ্টা ট্রলার চালিয়ে গভীর সাগরে যাওয়ার সক্ষমতা অধিকাংশ ট্রলারের নেই। কক্সবাজারের ৩ হাজারের মতো ট্রলার রয়েছে, যেটি দিয়ে উপকূল থেকে দূরে গিয়ে মাছ ধরতে পারে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থান করে দেখা গেছে, ৮০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। আর ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৭০০ থেকে ৮০০ টাকায়। ছোট ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকায়। স্থানীয় পাইকারেরা এসব মাছ কেনা থেকে বিরত থাকছেন। ঢাকা থেকে বিভিন্ন পাইকার এসে এসব মাছ সংগ্রহ করে নিচ্ছেন।

মাছ কিনতে আসা খুচরা ব্যবসায়ী রফিক উল্লাহ প্রথম আলোকে বলেন, ইলিশের দাম বেশি। স্থানীয় বাজারে এই দামে বিক্রি করা সম্ভব নয়। এ কারণে শহরের বাহারছড়া বাজার, কানাইয়ার বাজার, বড় বাজার, কালুরদোকান বাজারে ইলিশ নেই। কিছুদিন পর দাম কমলে এসব বাজারে ইলিশ পাওয়া যাবে।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ঘাট থেকে গত শুক্রবার ৪০০ কার্টন ইলিশ ঢাকাতে পাঠিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। প্রতিটা কার্টনে ইলিশ ছিল ২০ কেজি। শনিবার সরবরাহ করা হয় ৮০০ কার্টন ইলিশ। আজ রোববার বেলা ১১টা পর্যন্ত ৫০০ কার্টন ইলিশ পাঠানো হয়েছে। আরও ৬০০ থেকে ৭০০ কার্টন ইলিশ সরবরাহ করা হতে পারে।

জেলা মৎস্য বিভাগ জানায়, চলতি বছর ১২ জুন সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছিল। তখন সাগরে নামার জন্য পাঁচ হাজার ট্রলার প্রস্তুতি নিয়েছিল। তবে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল হওয়ায় তা সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে গভীর সাগরের ইলিশ সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ উপকূলের দিকে ইলিশ পাওয়া যাচ্ছে।

জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, গত বছর জেলায় মাছ উৎপাদিত হয়েছিল ২ লাখ ৪৯ হাজার মেট্রিক টন। এর মধ্যে ইলিশ ছিল ৩৫ হাজার ৮০০ মেট্রিক টন। চলতি বছর এ জেলায় ৩৬ হাজার মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে