; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আ’লীগ নেতার ওপর হামলা মসজিদে সরকারবিরোধী বক্তব্য, প্রতিবাদ করায়

Shongrami Bangla
4:19 am, June 13, 2021

জুমার নামাজের বয়ানে সরকারিবিরোধী ও জঙ্গিবাদী বক্তব্য দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু। গতকাল শুক্রবার শহরের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া আওফ ইবনে সালামা (রা) সৌদি জামে মসজিদে ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান বয়ান করতে গিয়ে সরকারের সমালোচনাসহ আরও কিছু নেতিবাচক বক্তব্য করেন। এতে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিষয়টি প্রতিবাদে অগ্রসর হলে মুসুল্লিরা তার ওপর হামলা করে। মসজিদ কমিটির সভাপতিও আ’লীগ নেতার পক্ষে অবস্থান নিয়ে হামলার শিকার হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগ রাতে ওই ইমামকে আরেক মসজিদে বদলি করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের বয়ান শেষে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের করোনায় স্বাস্থ্যবিধি নির্দেশনা সংবলিত নোটিস পড়ছিলেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এবং তিনি মাঝে মাঝে পুলিশের এই নোটিস ও সরকারের সমালোচনা বক্তব্য দিচ্ছিলেন। সেখানে উপস্থিত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু বিষয়টি প্রত্যক্ষ করাসহ এর প্রতিবাদ করেন। একপর্যায় মুসল্লিদের সঙ্গে আওয়ামী সমর্থকদের কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি থামাতে ইমাম মজিবুর রহমান দ্রুত নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু কিছু মুসল্লি নামাজ না পড়েই মসজিদ ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেন।

বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে বলেন, ইমাম মুজিবুর রহমান মসজিদে জুমার দিন সরকারবিরোধী এবং জঙ্গিবাদী বক্তব্য দিচ্ছিলেন। এ নিয়ে মসজিদ সভাপতি ও তিনি প্রতিবাদ করলে কিন্তু কিছু মুসল্লি তার ওপর হামলা করে। ঘটনার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেন।

স্থানীয় আওয়ামী লীগ রাতে ওই ইমামকে আরেক মসজিদে বদলি করার সিদ্ধান্ত নেয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে