বিকাল ৩:০৪ ; মঙ্গলবার ; ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি

বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন : ৬ সাংবাদিককে বিশেষ সম্মাননা

Shongrami Bangla
৪:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

বাবুগঞ্জ প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘বাবুগঞ্জ বার্তা’-এর যুগপূর্তি অনুষ্ঠান। রবিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য উৎসব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাবুগঞ্জ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিত, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. জ. ম. শামসুল আলম,

এবং বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক মোঃ শাহজাহান খান, সাইফুল রহিম, মোঃ শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আরিফুর রহমান, মোঃ আক্তার হোসেন খোকা, জাহাঙ্গীরনগর কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, রোকন মিয়া, রুবেল সরদার, আবুল বাশার, ইকবাল হোসেন মাস্টার, মোঃ মনোয়ার হোসেন, আবু হানিফ, কাউসার মাহমুদ মুন্না, আল আমিন, হেলাল উদ্দিন, পারভেজ হাওলাদার,ফাহিম আহমেদ, সমাজসেবক আশিকুর রহমান, রিয়াদ মাহমুদসহ বাবুগঞ্জ কর্মরত সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারুক আহমেদ বলেন সাংবাদিকরা জাতির দর্পণ। বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের লেখনী দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। অর্থ সংকটের কারণে বাবুগঞ্জ বার্তা পত্রিকাটি প্রকাশে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৬ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন মোঃ শাহজাহান খান, প্রতিনিধি, দৈনিক যুগান্তর,আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক আমার দেশ, সাইফুল রহিম, সংবাদদাতা, দৈনিক ইত্তেফাক, আরিফ হোসেন, প্রতিনিধি, দৈনিক যায়যায়দিন, আব্দুল্লাহ মামুন, প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ, শাহাব উদ্দিন, প্রতিনিধি, ডেইলি অবজারভার।

অনুষ্ঠানে বাবুগঞ্জের বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাবুগঞ্জ বার্তার যুগপূর্তি উদযাপন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে