সকাল ৭:৫১ ; রবিবার ; ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

যা বলল জাতিসংঘ উত্তাল ইরান পরিস্থিতি নিয়ে

Shongrami Bangla
৫:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

ইরানের সরকারকে চলমান বিক্ষোভ নিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি দেশটিতে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

গতকাল রবিবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য নিশ্চিত করেন।

ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানজুড়ে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনসহ তথ্যপ্রবাহ নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করার তাগিদও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনে অনুযায়ী মত প্রকাশ, সাংগঠনিক কার্যক্রম ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মানিত ও সুরক্ষিত করতে হবে।’

ইরানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য হঠাৎ কমে যাওয়ায় ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক দূরাবস্থার কারণে গত ডিসেম্বরের শেষ থেকে বেশ কিছু শহরে বিক্ষোভ শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিয়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরানের খামেনি সরকার এই আন্দোলনের কথা স্বীকার করে অর্থনৈতিক সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। তবে সহিংসতা ও ভাঙচুরের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছে।

গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশবাসীকে ঐক্য রক্ষা করার আহ্বান জানান। একই সঙ্গে, কিছু বিক্ষোভকারী বা ‘দাঙ্গাকারী’ মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

চলমান বিক্ষোভে পুলিশ ও সরকারের ভাষ্য অনুযায়ী ‘দাঙ্গাকারীদের’ মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিভিন্ন উৎস থেকে নিহতের সংখ্যাও প্রকাশ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে