সকাল ৬:৫৮ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক

Shongrami Bangla
৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়া উপজেলার ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি হেমায়েত তালুকদারের বাড়িতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভয়াবহ এসব ঘটনার পর তিনি পরিবারসহ পলাতক অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সলিয়াবাকপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হেমায়েত তালুকদার, পিতা—মুজিবুর রহমান তালুকদার। গত ৭ আগস্ট, ২০২৪- তারিখ হইতে তার নিজ বাড়িতে কয়েক দফা হামলা চালানো হয়। কতিপয় দুষ্কৃতিকারী দলবদ্ধভাবে তার বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। গত ১৫ জানুয়ারী,২০২৬ তারিখ পুন:রায় তাহার বাড়িতে ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ ওঠে।

হামলার সময় বাড়িতে থাকা আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর গত ৭ আগস্ট, ২০২৪ হইতেই তিনি (হেমায়েত তালুকদার) ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যেতে বাধ্য হন।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে