; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন, ৫২ জনের মৃত্যু ইরাকে।

Shongrami Bangla
6:01 am, July 13, 2021

ইরাকে একটি হাসপাতালের কোভিড (Covid-19) আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বেসামরিক প্রতিরক্ষা ইউনিট ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। খবর আল জাজিরার।

একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, কোভিড আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছেন। এই ঘটনায় তল্লাশি অভিযান এখনও চলছে। কোভিড আইসোলেশন ওয়ার্ডে ৭০টি শয্যা ছিল।

বেশ কয়েকটি স্বাস্থ্য সূত্র রয়টার্স এজেন্সিকে জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও অনেক রোগী নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

নাসিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তল্লাশি অভিযান চলছে। তবে আগুনের ধোঁয়ার কারণে বেশ কয়েকটি ওয়ার্ডে ঢোকা সম্ভব হচ্ছে না। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন রোগীদের স্বজন এবং শহরের বাসিন্দারা।

লোকজনকে প্রথমে উদ্ধার করে হাসপাতালের সামনে রাস্তায় রাখা হয়েছিল। এই ঘটনায় ইতোমধ্যেই ওই হাসপাতালের ম্যানেজার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রোগীদের ক্ষুব্ধ স্বজনরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে