সন্ধ্যা ৬:২১ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

৫ হাজার ১৯৩ পিস ইয়াবাসহ আটক ৪ বরিশালে পৃথক অভিযানে ।

Shongrami Bangla
৬:৪০ অপরাহ্ণ, মে ১, ২০২১

বরিশালে গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৫ হাজার ১৯৩ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ওই পৃথক অভিযান পরিচালিত হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে পৃথক মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন একটি কুরিয়ার সার্ভিসের সামনে ওৎ পেতে থাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা। এসময় শিশুদের একটি খেলনা সাইকেলসহ সদর উপজেলার চরবাড়িয়ার মো. সজল খান (২৮) এবং ঝালকাঠির নলছিটির মো. শামীম হাওলাদারকে আটক করা হয়। পরে খেলনা সাইকেলটি খুলে এর বডির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে সজল তার নলছিটির দপদপিয়ার বাসায় আরও ইয়াবা থাকার কথা স্বীকার করে। এসময় সজলের দপদপিয়ার ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রী এ্যানী আক্তারকে আটক করে পুলিশ। আটককৃতরা দির্ঘদিন ধরে শিশুদের খেলনার মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা ঢুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঁচার করার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা করেছে গোয়েন্দা পুলিশ। অপরদিকে, র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত কালবৃহস্পতিবার রাতে নগরীর ঝাউতলা প্যারাডাইস ইন্টারন্যাশনাল হোটেলের সামনে অভিযান চালায়। এসময় দূর্জয় মুখার্জী ওরফে খোকন (৪৭) নামে একজনকে ৩৪৩ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে আটক খোকনকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, শিরোনাম, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে