; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

নেত্রকোনা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Shongrami Bangla
1:23 pm, January 21, 2026

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রাপ্ত মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা এনামুল হক নেত্রকোনা-২ আসনে ব্যাপক জনসমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত রয়েছেন। তাঁকে বাদ দিয়ে ১০ দলীয় জোট থেকে এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠানকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে কার্যত একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা

আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি। জনভিত্তি ও সাংগঠনিক সক্ষমতার দিক থেকে মাওলানা এনামুল হকের কোনো কার্যকর বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী সমর্থক লুৎফুর রহমান বলেন, “মাওলানা এনামুল হক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করে তিনি এই আসনের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী।”আরেক সমর্থক এমি আক্তার বলেন, জনমত উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে ভোটারদের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হবে। মানববন্ধন শেষে মাওলানা এনামুল হকের মনোনয়ন বহালের দাবিতে সমর্থকরা স্লোগান দেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করে রাস্তা অবরোধ করে রাখেন পরে জেলা জায়ামতের নেতৃবৃন্দের অনুরোধে তারা অবরোধ কর্মসূচি বাতিল করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে