; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১

Shongrami Bangla
11:20 am, December 1, 2025

প্রতিবেদক: খান মেহেদী হাসান
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় নতুন ওসি আল মামুন উল ইসলাম দায়িত্ব গ্রহণের পর অপরাধ দমনে বড়ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। তার তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম হালদার এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মোটরসাইকেল ছিনতাই চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া লাল রঙের ‘Hero Glamour’ মোটরসাইকে। ছিনতাই হওয়ার ১ মাস ১১ দিন পর।

গত ১২/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১১:৪০ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন হাতেমআলী চৌমাথা হতে ০২ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী আমির হোসেন এর ভাড়ায় চালিত মটোরসাইকেল ১৫০ টাকা ভাড়া করে উত্তর কড়াপুর সাকিনস্থ স্টিল ব্রিজের ঢালে অজ্ঞাতনামা ০২ জন আসামী বাদীর মাথার পিছনে আঘাত করে বাদীর ১২৫ সিসি, হিরো গ্ল্যামার, লাল কালরের, মোটরসাইকেল, অনুমান অণুমান বাজার মূল্য-৯০,০০০/-(নব্বই হাজার) জোরপূর্বক ছিনতাই করে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মামলা রুজু করে যাহার মামলা নং-৩০, তারিখ- ২৬ নভেম্বর, ২০২৫; ধারা-394/506(2) ।

এসআই/ গৌতম হালদার মামলার তদন্তভার পেয়ে তথ্য প্রযুক্তি সহায়তায় বি পার্টিকে চিহ্নিত করে বি পার্টির সহায়তা নিয়ে অত্র মামলার প্রকৃত দুইজন আসামের মধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামীর নাম খোকন হাওলাদার। খোকন হাওলাদারকে অত্র মামলার বাদী আমির হোসেন সনাক্ত করতে পারে এবং তার সাথে অরো একজন আছে বলে জানায়। খোকন হাওলাদারের সনাক্ত মতে বরিশাল বাকেরগঞ্জ হানুয়া এলাকা থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। খোকন হাওলাদার বিজ্ঞ আদালতে প্রেরন করেছে। অত্র মামলার তদন্তকারী অফিসার খোকন হাওলাদার কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার সাথে নাসিম নামের একজন মোটরসাইকেল ছিনতাই করার সময় ছিল। নাসিমের বাড়ি সিলেট হবিগঞ্জ জেলায়। এসআই গৌতম হালদার নাসিমকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

স্থানীয়রা বলেন— “নতুন ওসির নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। দ্রুত মোটরসাইকেল উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে