; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

Shongrami Bangla
8:28 am, January 4, 2026

বরিশাল প্রতিনিধি | মোঃ মেহেদী হাসান

“প্রযুক্তি ও সমাজ, কল্যাণ ও সমন্বয়—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ‘আত্ম-অনুসন্ধান’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী উপপরিচালক সাজ্জাদ পারভেজ-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ পরিচালক (আখতারুজ্জামান মামুন) এবং বরিশাল বিভাগীয় সমাজসেবা পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার ফারজান ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুন্সি মুবিনুল, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, এবং সিভিল সার্জন কার্যালয়ের ডা. এস এম মনজুর-এ-এলাহী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সেবা কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সমাজসেবার মান উন্নয়নে বিভাগীয় পর্যায়ে জনবল বৃদ্ধি ও আধুনিক সেবাব্যবস্থা জোরদারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বরিশালের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য দেন জোবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হাকিম শেখ। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় তাদের প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে।

সমাজসেবা কার্যালয় থেকে সুবিধাভোগীরাও তাদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, “সমাজসেবা অফিস বলতে আমরা সাজ্জাদ স্যারকেই চিনি”—এমন মন্তব্যে অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া সমাজে অবহেলিত হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, সমাজসেবা কার্যালয়ের আন্তরিক সহযোগিতার কারণেই তারা আজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন।

অনুষ্ঠানে দৈনিক গগনের আলো, আধুনিক সংবাদ মিডিয়াসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে