রাত ৩:২৬ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে

Shongrami Bangla
১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন মহাসচিব মুজিবুল হক। রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।মুজিবুল হক বলেন, ‘নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ভোটকেন্দ্রে এসে ভোটাররা ভোট প্রয়োগ করতে পারবেন।সংশ্লিষ্ট মহলের নাম উল্লেখ করতে চান না জানিয়ে জাপার মহাসচিব বলেন, ‘আমাদের আশ্বস্ত করেছে। তাদের এই আশ্বাসের কারণে, তাদের প্রতি আমাদের বিশ্বাস সৃষ্টি হওয়ার কারণে আমাদের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে তাঁর পক্ষ থেকে আপনাদের সামনে নির্বাচনে অংশগ্রহণ করার আনুষ্ঠানিক ঘোষণা করছি।তবে এবার কোনো জোটের মধ্যে না থেকে ৩০০ আসনেই জাপা এককভাবে প্রার্থী দেবে বলে উল্লেখ করেন মুজিবুল হক। তিনি বলেন, এককভাবে নির্বাচন করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটাই থাকবে। আমরা কারও সঙ্গে আসন সমঝোতার চিন্তা করছি না। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি আরও বলেন, জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে। কোনো ভাঙচুর, নির্যাতন, দুর্নীতির রাজনীতি জাতীয় পার্টি করে না। তবে অনেক দলের এমন ইতিহাস আছে।জাপার মহাসচিব জানান, আজ বেলা তিনটা পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৷ অনেক আসনে একাধিক ফরম তোলা হয়েছে। তবে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে