; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বরিশালে বাণিজ্যিক সড়ক দখল করে অবৈধ স্থাপনা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ   এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প শেষ চেষ্টাও ব্যর্থ   আব্দুল হাফিজ গ্রেফতার বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা   ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক মামলার আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৮   সাতলায় কাওসারকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার

সাতক্ষীরায় পৌঁছে গন সংবর্ধনা পেয়েছেন আফঈদা খন্দকার প্রান্তি

Shongrami Bangla
8:00 am, March 21, 2024

মো.ইব্রাহিম খলিল সাতক্ষীরা :

২০২৪ সালে সাফ অ-১৯ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পর প্রথমবার নিজ জেলা সাতক্ষীরায় পৌঁছে সংবর্ধনা পেয়েছেন সাফ অ-১৯ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। বুধবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরা তালতলা স্কুলের সামনে পৌঁছান অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। এরপর একটি সুসজ্জিত ছাদখোলা পিকআপে ওঠেন তিনি। প্রান্তিকে নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সাতক্ষীরা তালতলা স্কুলের সামনে থেকে শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট, শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌঁছায়। শহর প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে গন সংবর্ধনা পেয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। তিনি বলেন জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থা সকলকে ধন্যবাদ রোজার মাসে এত সুন্দর করে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য।

এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোশিয়েশনের সকল কর্মকর্তা, ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় সহ সকল ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ র‌্যালীতে উপস্থিত ছিলেন। আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরার সুলতানপুর গ্রামের খন্দকার আরিফ হাসান প্রিন্স এর ছোট কন্যা। তার পিতা একজন ক্রীড়া সংগঠক। প্রাপ্তি খন্দকার খুব ছোট বেলা থেকেই পিতার কাছে ফুটবল প্রাকটিস করতো এবং সাতক্ষীরা জেলা দলের হয়ে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত অংশগ্রহণ করেছে। ২০১৬ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)-মহিলা ফুটবল চালু করে। সে ৫ম শ্রেণিতে ফুটবল বিভাগে ভর্তি হয়। ২০১৬-২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হয় সুব্রত মুখার্জি কাপ অ-১৭ বালিকা ফুটবল টুর্নামে›ন্টে অংশগ্রহণ করে এবং ২০১৯ সালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। ২০১৯ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়। ২০২১ সালে বাংলাদেশের অনুষ্ঠিত সাফ অ-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সাফ অ-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং নেপালের বিরুদ্ধে ৪৩ সেকেন্ডে গোল করে অনন্য রেকর্ড অর্জন করে এবং বাংলাদেশ রানার্সআপ হয়। ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-২০ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৩ সালে অ-২০ এএফসি কাপে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এ এফ সি অ-২০ এ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে অংশগ্রহণ করে। ২০২৩ সালে হু ওয়াং জু এশিয়ান গেমস-এ বাংলাদেশ নারী ফুটবল দল অংশগ্রহণ করে। সেই দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন আফঈদা খন্দকার প্রাপ্তি এছাড়া ২০২৩ সালে ফিফা টায়ার-১ ম্যাচে নেপাল ও সিংগাপুর দলের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের একজন নিয়মিত ফুটবলার ছিলেন আফঈদা খন্দকার প্রান্তি। সিংগাপুর দলের বিপক্ষে তিন মিনিটে হেডের মাধ্যমে গোল করে অন্যান্য রেকর্ড গড়েন। তার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে