রাত ১:০৪ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

নিয়োগ বাতিলসহ ৮ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের চুক্তিভিত্তিক

Shongrami Bangla
৭:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল হচ্ছে। এ জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আজ রোববার এ ধরনের আটটি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত শুক্রবার পদত্যাগ করেছেন। এ ছাড়া পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম।

উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের (মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম) একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আরও আছে অতি দ্রুত কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে তাঁদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশি ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন।

এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

এ ছাড়া আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল পুনরায় চালু করা হবে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশনে ট্রেন থামবে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে