বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মিজান মাঝি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টায় ডিবি’র পরিদর্শক সগির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে নগরীর রূপাতলী বসুন্ধরা হাউজিং সংলগ্ন মাঝি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ মিজান মাঝিকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি’র পরিদর্শক সগির হোসেন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






