সকাল ১১:৫৩ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম বরগুনার আমতলীতে

Shongrami Bangla
৩:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

বরগুনার আমতলীতে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। সম্প্রতি বাজারে তেল, চিনি, পেঁয়াজ ও মাছ, মাংসের দাম বেড়েছে। উপজেলার কয়েকটি হাটবাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

চলতিসপ্তাহে আরও বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বাজারে সব সবজির কেজি এখন শত টাকার উপর। কাঁচা মরিচের কেজি এখনও চারশ টাকা।

রোববার সকালে আমতলীর কয়েকটি বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া যায়।

বাজারে আসা ক্রেতা হোসেন মিয়া বলছেন,‘হু হু করে বাড়ছে’ পণ্যের দাম, অথচ ‘বাজার তদারকি নাই’। বাজারে পণ্যের দামের অবস্থা ভালো না, আমরা মধ্যবিত্তরাই কিনতে পারছি না, খেতে পারছিনা।

সপ্তাহের ব্যবধানে বাজারভেদে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা আর সোনালি মুরগির কেজি ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ২১০ থেকে ২২০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৯০ থেকে ২০০ টাকায়।

এর আগে বিক্রি হয়েছিল ১৭০ থেকে ১৮০ টাকায়। পাশাপাশি সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে কেজি ৩১০ টাকায়। একই মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৮০ টাকায়।

বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে জাতভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। একই পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছিল কেজি ১১০ থেকে ১২০ টাকায়।

ক্রেতা সজিব উল্লাহ বলেন, বাজার মনিটরিং টিম নাই, কিছু নেই। অন্তবর্তী সরকার কেনো ব্যবস্থা নিচ্ছে না।

১২০ টাকা কেজির নিচে কোনো তরকারি (কাঁচা পেঁপে ও কদু এই দুটি তরকারি ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে)। দেশের বারোটা বেজে গেছে। দেখেন না, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রায় সবজি বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকার ওপর। বাজার ও জাতভেদে বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। এছাড়া টমেটো কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, গাজর ১৫০ থেকে ১৮০ টাকা, বরবটি ১৪০ থেকে ১৫০ টাকা, কাকরোল ১০০ থেকে ১১০ টাকা, পোটল-করলা-মূলা-ঝিঙ্গা-চিচিঙ্গা ১০০ টাকায়। একপিস লাউ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ১ কেজি কাঁচা মরিচও বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০টাকায়। ১ মোটা পুইশাক ৫০ টাকায়।

এদিকে মূল্যবৃদ্ধির ছোঁয়া লেগেছে মাছের বাজারে। প্রতি কেজি রুই মাছ ৩৫০-৪০০ টাকা, কাতল ৬০০, কাঁচকি ৫০০, চিংড়ি ৭০০-১২০০, ছোট চিংড়ি ৬০০, কই ৫০০, শিং ৬০০, কালাবাউশ ৬০০, ট্যাংরা ৬০০, পোমা ৪৫০-৬০০, পাঙাশ ১৬০-৩০০ ও রূপচান্দা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুমাংস ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রায় সবকিছুর দাম বাড়ার কারণে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে। গুলিশাখালীর  সুমন বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে।

কোনো অজুহাত পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। বাজার মনিটরিং নাই । যার কারণে বাজার সিন্ডিকেটকারীরা সুযোগ পাচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুল আলম মুঠোফোনে বলেন, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে