সকাল ৮:৪৯ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

১ লাখ ৩৬ হাজার টাকা স্বর্ণের দাম আরও কমে ভরি

Shongrami Bangla
২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

দেশের বাজারে স্বর্ণের দামে ফের কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় তিন দিনের ব্যবধানে এই মূল্যমান ধাতুটির দাম কমানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে গত গত ৮ নভেম্বর আরেক দফা স্বর্ণের দাম কমানো হয়৷ সে সময় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা। তার আগে ৫ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো ৭ হাজার ৩৩৭ টাকা।

মঙ্গলবার নির্ধারিত মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১২৮ টাকা কমিয়ে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৯৩ টাকা কমিয়ে ২ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭০ টাকা কমিয়ে ১ হাজার ৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৮ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩০১ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ৫ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১২০ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪৪ টাকা কমিয়ে ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়।

তবে গত ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ২০ অক্টোবর ২ হাজার ৬১২ টাকা, ২৩ অক্টোবর ১ হাজার ৮৯০ টাকা এবং ৩১ অক্টোবর ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়। এতে ৩১ অক্টোবার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম। এই রেকর্ড দাম হওয়ার পর এখন তিন দফায় স্বর্ণের দাম কমানো হলো।

গত ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ৫১৯ টাকা নির্ধারণ করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে